বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অটোরিকশায় দুর্ধর্ষ ছিনতাই: প্রাণ বাঁচাতে চলন্ত গাড়ি থেকে লাফ যুবশক্তি নেতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:৫৭ পিএম
অটোরিকশায় দুর্ধর্ষ ছিনতাই: প্রাণ বাঁচাতে চলন্ত গাড়ি থেকে লাফ যুবশক্তি নেতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার হয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির সংগঠক সোহাইল ইসলাম ইফতি। গত রাত আনুমানিক ১০ টার দিকে শিবু মার্কেট থেকে সাইনবোর্ড যাওয়ার পথে ছোট মিশুকে (অটোরিকশা) এই ঘটনা ঘটে। ছিনতাইকারী তার গলায় ‘সুইচ গিয়ার’ ধরে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, অফিসের জরুরি কাগজপত্র এবং মুবাইল ও মানিব্যাগ ও লুটে নেয়।

ভুক্তভোগী সোহাইল ইসলাম ইফতি জানান, শিবু মার্কেট থেকে অফিসের কাজে তিনি সাইনবোর্ড যাওয়ার উদ্দেশ্যে একটি মিশু গাড়িতে ওঠেন। কিছুদূর যাওয়ার পর পাশে বসা দুর্বৃত্ত যাত্রী তার গলায় ধারালো সুইচ গিয়ার ঠেকিয়ে সব কেড়ে নেয়। সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল মিশু চালকের ভূমিকা। চালক ছিনতাইকারীকে উদ্দেশ্যে বলে, “গলায় ছুরি চালিয়ে ওকে ফেলে দে!”

চালকের মুখে এই নৃশংস আদেশের কথা শুনে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে সোহাইল ইসলাম ইফতি চলন্ত গাড়ি থেকে নিচে ঝাঁপ দেন। এতে তার হাত ও পা মারাত্মকভাবে জখম হয়।

এই ঘটনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যুবশক্তি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটির দাবি, গত দুইদিন আগেও নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় প্রশাসন মাত্র এক দিনেই আসামি ধরেছে। অথচ সাধারণ মানুষের ক্ষেত্রে তারা কতটা আন্তরিক, তা এখন দেখার বিষয়।

Model Hospital

জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় নেতা নিরব রায়হান বলেন, “ছিনতাইকারীরা এখন এতটাই বেপরোয়া যে চালক নিজেই হত্যার নির্দেশ দিচ্ছে! প্রশাসন নিজের সদস্যদের জন্য কঠোর হলেও সাধারণ জনগণের বেলায় কেন নিরব? আমরা অবিলম্বে এই ‘খুনি’ চালক ও ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আইন কি তবে শুধু প্রশাসনের কর্তাদের জন্যই?” বর্তমানে এই ঘটনায় ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital