শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নারী শিশুসহ নিহত ১২

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১২:০৮ পিএম
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নারী শিশুসহ নিহত ১২

কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের ১২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ যাত্রী। নিহতদের মধ্যে ৭জন পুরুষ, ২ জন শিশু ও ৩জন মহিলা।

রোববার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে এই দুর্ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সদস্যরা সদস্যরা উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনার পর প্রায় তিন ঘন্টা ঢাকা-চট্টগ্রাম রেল পথে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রাত তিনটায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড অতিক্রম করা কালে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালী গামী মামুন স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাস ওই লেভেল ক্রসিং পারাপার হচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনটি বাসটিকে ধাক্কা লাগলে ট্রেনের ইঞ্জিনের সাথে বাসটি আটকে যায়। এসময় চলন্ত ট্রেনের ইঞ্জিনের সাথে বাসটি আটকে থাকা বাসটিকে নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামে ট্রেনটি।

এই দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় বাস যাত্রীরা হতাহত হয়। এ সময় ট্রেন যাত্রীদের চিৎকারে আশেপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার করে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ পাঠায়।

Model Hospital

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থল থেকে তারা তিন জনের মরদেহ উদ্ধার করেন। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital