বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সাধারণ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৫:১৮ পিএম
শাহরাস্তি পৌরসভা বিএনপি’র সাধারণ সভা
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে পৌরসভা বিএনপির উদ্যোগে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে (২৯-অক্টোবর) পৌর শহরের ৮নং ওয়ার্ডের ফারুক হোসেন মিয়াজীর বাসভবনের আঙ্গিনায় এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শাহরাস্তি উপজেলা সভাপতি মোঃ আলী আজগর মিয়াজীর প্রাণবন্ত সঞ্চালনায় শাহরাস্তি পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের (সিএ) সভাপ্রদানে সভার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, চাঁদপুরের রাজনীতিতে বিগতদিনের আন্দোলন-সংগ্রামে সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য,( সমন্বয়ক হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপি)লায়ন  ইঞ্জি: মমিনুল হক একটি  আইকন নাম। ওই সময় তিনি আসন্ন জেলা সম্মেলনে মমিনুল হকের প্রার্থীতার কথা জানান দিলে উপস্থিত দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থক একযোগে সমকন্ঠে সমর্থন জানিয়ে অনুরূপ প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
ওইসময় বিশিষ্ট ব্যবসায়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী তার বক্তব্য  দলের সাংগঠনিক বিষয়ে ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি’র করণীয় বিষয়ে আলোকপাত করেন।
এ সময় তিনি  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন, সঙ্গে দেশান্তর নেতা তারেক রহমানের রাজনৈতিক পথ সুগম করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান জানান। বিগত কয়েক বছরের শাহরাস্তি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান হেডমাস্টার, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী, বিএনপি নেতা মাওলানা মোজাফফর হোসাইন সহ মরহুম নেতাদের আত্মার স্মরণে দোয়া কামনা করে তাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
অন্যান্য অতীতের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি  সহ-সভাপতি, শফিউল্লাহ বাচ্চু, মোঃ: মনিরুজ্জামান, সাবেক কাউন্সিলর শফি উল্লাহ মিয়াজী, শফিকুর রহমান মেম্বার, এডভোকেট কামাল হোসেন, কৃষকদলের সভাপতি হেদায়েতুল্লাহ মন্টু, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক রায়হান, শাহ আলম, যুগ্ন সাধারন সম্পাদক গাজী ফিরোজ, পৌরসভার যুবদলের সহ-সভাপতি ইকবাল হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, পৌর ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুমি, পৌর ৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।