বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে : ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:৩০ পিএম
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে : ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেছেন, এই ধরনের খেলার পরিবেশ সবসময় চালু থাকবে। ভবিষ্যৎতে যাতে আরো বড় পরিসরে খেলার আয়োজন করা যায় আমার পক্ষ থেকে সর্ব্বাত্মক সহযোগিতা করা হবে। খেলা ধূলার মার্ধ্যমে যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে সঠিক পথে  ফিরিয়ে আনতে হবে।
রবিবার (৫ এপ্রিল) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর গাজীপুর সূর্য তরুণ ক্লাবের উদ্যোগে ফ্রিজ কাপ নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৩) মেগা ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলা মেধার বিকাশ ঘটিয়ে যুব সমাজকে নেশার কবল থেকে দূরে সরিয়ে রাখে।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে যেমন শরীর সতেজ থাকে, তেমনী মনও ভালো থাকে। বর্তমানে সামাজিক অবক্ষয় দিন দিন বাড়ছে। এর প্রভাব বিশেষ করে যুব সমাজের উপর পড়ছে বেশি। তাই যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।
সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সমাজসেবক হিমেল উদ্দিন মোল্লা শিমুল।
মতলব বন্ধু মহল ক্লাবকে হারিয়ে দক্ষিণ গাজীপুর ইত্যাদি ক্লাব চ্যাম্পিয়ন হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।