বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফোনে এ্যাপ ইন্সটল করে অর্ধ লক্ষ টাকা খুইয়ে বিপাকে চাঁদপুরের যুবক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:১৮ পিএম
ফোনে এ্যাপ ইন্সটল করে অর্ধ লক্ষ টাকা খুইয়ে বিপাকে চাঁদপুরের যুবক
নিজের ব্যবহৃত মুঠোফোনে অসতর্কতাবশত অনলাইন এ্যাপস্ ইন্সটল করে প্রায় অর্ধলক্ষ টাকা প্রতারক চক্রের হাতে খুইয়ে বিপাকে চাঁদপুরের প্রদ্যুৎ কুমার আচার্যী (৪৯) নামে এক যুবক। এখন টাকা ফেরত পেতে থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরলেও এখন পর্যন্ত কোন আশার আলো দেখছেন না তিনি।
১০ এপ্রিল শুক্রবার রাতে সহায়তা পেতে তাই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই যুবক। প্রদ্যুৎ কুমার আচার্যী হচ্ছেন শহরের পুরানবাজারের মৃত অমূল্য চন্দ্র আচার্যী ও মৃত মায়া রানী আচার্যীর ছোট ছেলে। পেশায় তিনি জ্যোতিস শাস্ত্রের গবেষক এবং সনাতনী পুরোহিত।
প্রদ্যুৎ কুমার আচার্যী জানান, আমি ফোন চালানোর সময় হঠাৎ অসতর্কতায় মোবাইলে একটি এ্যাপস্  ইন্সটল করি। এর আমার মোবাইল হ্যাং হয়ে বন্ধ হয়ে যায়। পরে ফোন টেকশিয়ানের মাধ্যমে ফোন অন করার পর দেখি আমার ফোন হ্যাকারদের দখলে।তখন হ্যাকাররা আমার বিকাশে থাকা ১২ হাজার ৫শ’ টাকা এবং ফোনে সোনালী ব্যাংকের একাউন্ট অ্যাপ সংযুক্ত থাকায় সেখান হতেও ৩০ হাজার টাকা তুলে নেয়।
তিনি আরও জানান, অজ্ঞাতনামা ওই ব্যাক্তিরা যে নাম্বারে টাকাগুলো সেন্ডমানি করেছে তা আমার ফোনের মেসেজে আসায় সেগুলো দিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। কিন্তু গত ৪ এপ্রিল জিডির পরে এখন পর্যন্ত থানা থেকে টাকা উদ্ধারে তেমন কোন সহায়তা পাইনি। আমি এখন টাকা খুঁয়িয়ে নিরুপায় হয়ে চরম হতাশায় ভুগছি এবং আইনের সর্বোচ্চ সহায়তা কামনা করছি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহম্মেদ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ওনাকে সর্বোচ্চ আইনী সহায়তা দেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।