বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে বাঁধে দুর্নীতি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:০৮ পিএম
সুনামগঞ্জে বাঁধে দুর্নীতি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
হাওরের জেলা সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে  বিক্ষোভ করেছেন হাওরাঞ্চলের কৃষকগণ। এর আগে মানববন্ধন করা হয়।
সর্বশেষ প্রধানমন্ত্রী বরাবর ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে ‘হাওর বাঁচাও আন্দোলন’ এর নেতৃবৃন্দ।
রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের ট্রাফিক পয়েন্টে এই দাবিতে মানববন্ধন, বিক্ষোভে অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষকগণ।
মানববন্ধনে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রিওয়ার্ক, পোস্ট ওয়ার্কে দুর্নীতি, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, অক্ষত প্রকল্পে বিপুল বরাদ্দ প্রদান, জেলা প্রশাসন ও পাউবো কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন  অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে ধরা হয়। ‘হাওর বাঁচাও আন্দোলন’ সংশ্লিষ্ট বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপজেলা ভিত্তিক ফসল রক্ষা বাঁধের কাজের দুর্নীতির সরেজমিন চিত্র তুলে ধরেন।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখিত ৭ দফা দাবি হলো- বাধঁ কাজে দুর্নীতি-অনিয়মে যুক্ত এবং নীতিমালা বিরোধী কাজ অনুমোদনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ, কাবিটা নীতিমালা মানতে কর্তৃপক্ষকে বাধ্য করা, বাধ কাজে প্রকৃত কৃষককে যুক্ত করা, প্রকল্পের প্রি ওয়ার্ক ও পোস্ট ওয়ার্কের কাজে দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবি।
মানববন্ধনে বক্তব্য দেন হাওর বাচাও আন্দোলন-এর সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।