বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি নির্বাচিত

সাইফুল ইসলাম সিফাত প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:২৩ পিএম
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি নির্বাচিত

চাঁদপুরের কৃতি সন্তান ও ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

গত ২৮ এপ্রিল সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এতে বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামকে সভাপতি এবং মো. মোস্তাকুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। একই সঙ্গে মাহবুবুর রহমান শাহীনকে সহসভাপতি করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতারা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাহবুবুর রহমান শাহীন ক্রীড়া অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী গুয়াখোলা ক্রীড়া চক্রের সভাপতি এবং ঢাকাস্থ ওয়ান্ডার্স ক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital