বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে হবে : এমপি মানিক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৫৩ পিএম
প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে হবে : এমপি মানিক

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরিতে যে উদ্যোগ নিয়েছেন, এই আয়োজন তারই বাস্তব। তিনি  ক্রীড়াবান্ধব উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে উৎসাহিত করছেন, যাতে শিশুরা মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে।

Model Hospital

তিনি আরও বলেন, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি হলে শিক্ষার্থীরা শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও নেতৃত্বগুণ অর্জন করে। এই টুর্নামেন্ট কেবল প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, দলগত চেতনা ও নেতৃত্বগুণ বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম। এ ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে। নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।

শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মুছাদ্দেক হোসেন।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন কবির-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা, জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ আরও অনেকে।

টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় ফরক্কাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয় মতলব উত্তর ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় হাইমচর চর ভৈরবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার আপ হয় সদরের হাসাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।