বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন আশার আলো একাদশ

চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন টি-১০ কাপ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:১২ পিএম
চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন টি-১০ কাপ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
চাঁদপুরের উৎসবমুখর এবং আনন্দঘন আয়োজনের মধ্যদিয়ে মোশারফ ফাউন্ডেশন টি-১০ কাপ-২০২৬ -এর গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) বিকাল ৩টায় চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার ৪ রাস্তা সংলগ্ন মাঠে এই আয়োজন করা হয়। ফাইনাল খেলায় মেঘনা ওয়ারিয়র্সকে পরাজিত করে আশার আলো একাদশ চ্যাম্পিয়ন হয়। গ্র্যান্ড ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। পুরো ম্যাচজুড়ে দর্শকদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস ও আনন্দ।টুর্নামেন্টের আয়োজন করে কোড়ালিয়া ক্রিকেট একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন হাওলাদার। উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের বিজয়ী ও রানারা দলের হাতে ট্রফি তুলে দেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) চাঁদপুরের সদস্য এবং মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য।

তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের যুব সমাজ ধীরে ধীরে অপসংস্কৃতি এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদেরকে এই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে ধর্মচর্চা এবং খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ সমাজের প্রত্যেকে যদি যার যার ধর্মচর্চা করে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত থাকে, তাহলে তারা খারাপ পথে ধাবিত হবে না।

তিনি আরো বলেন, আমরা মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুরে ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্য এবং নারী অধিকার নিয়ে কাজ করছি। আমাদের এই সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমি মনে করি আজকের এই সাফল্য সম্পূর্ণ কোড়ালিয়া এলাকাবাসীর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সুন্দর একটি টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরেছি। এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ আগামীতেও আমাদের এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

Model Hospital

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ অভি, জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আতিকুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোকন মিজি, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হাওলাদার এবং ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বাদল বেপারী, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ কালু রাঢ়ী। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খেলায় মোট ৮ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল আশার আলো ৯ উইকেটে ১৫২ রান করে এবং রানার আপ দল মেঘনা ওয়ারিয়র্স ৮ উইকেট ১১২ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হৃদয় এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তানভীর। সেরা বোলার নির্বাচিত হন রকিবুল হাসান। ফাইনাল খেলায় আম্পায়ার ছিলেন, জয়নাল আবেদিন ও বাবু খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital