বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:১৪ পিএম
চাঁদপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।

চাঁদপুরে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) চাঁদপুর ঘোলঘরস্থ  বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন।
তিনি বলেন,অটিজম শিশুদের প্রতি অভিভাবকদের আরও সচেতন হতে হবে। অন্য সন্তানের মতো তাদের প্রতিও সমান যত্ন, পরিচর্যা, স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। কোনোভাবেই তাদের অবহেলা করা যাবে না।
এ সময় তিনি বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে বলেন, চাঁদপুর সরকারি শিশু পরিবারে পর্যাপ্ত জায়গা রয়েছে। আপনারা আবেদন করলে বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেখানে ব্যবস্থা করার আশ্বাস দেন।
চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন,অটিজম শিশুদের জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সমাজের বিত্তবানদের সহযোগিতা অত্যন্ত জরুরি। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,অটিজম শিশুদের প্রতি আরও যত্নশীল হতে হবে। তাদের বিকাশে পরিবার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
বিদ্যালয়ের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ও নারী এমপি রাশেদা বেগম হীরার সহযোগিতা কামনা করে বলেন, তাঁরা যদি বিদ্যালয়টির প্রতি সুদৃষ্টি দেন, তাহলে অচিরেই প্রতিষ্ঠানটির নানা সমস্যার সমাধান সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সুইড বাংলাদেশের জাতীয় কমিটির সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ছানা উল্যাহ খান, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিক।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের বুদ্ধি প্রতিবন্ধী কর্মকর্তা সুমন চন্দ্র

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।