বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান : এসপি আব্দুর রকিব পিপিএম

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:২৫ পিএম
জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান : এসপি আব্দুর রকিব পিপিএম

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম বার্ষিক পরিদর্শনে কোতয়ালী থানায় গেলে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

সোমবার (২৫ মে) সকালে তিনি থানায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মান, মামলার তদন্ত অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণমূলক বিষয়াদি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

তিনি থানার দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক, স্বচ্ছ, কার্যকর ও জনগণবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Model Hospital

এ সময় পুলিশ সুপার থানায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা এবং অন্যান্য দাপ্তরিক নথিপত্র পরিদর্শন করেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। থানাকে হতে হবে সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচারের নির্ভরতার জায়গা। প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের দোরগোড়ায় আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশি সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করতে হবে।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক, কার্যকর ও জনগণবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ তারেক সেকান্দারসহ কোতয়ালী থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital