শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নারীকে ২ দিন পর জীবিত পাওয়া গেল চাঁদপুরে

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:২৬ পিএম
পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নারীকে ২ দিন পর জীবিত পাওয়া গেল চাঁদপুরে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নারীকে জীবিত অবস্থায় চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পাওয়া গেছে। এ ঘটনায় স্বস্তি ফিরেছে তার পরিবারে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল যখন উদ্ধার অভিযান চালাচ্ছিল, তখন খবর আসে চাঁদপুরে সেই নারী জীবিত আছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে টংগিবাড়ী ফায়ার স্টেশনে খবর আসে যে, দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে জাহানারা বেগম (৪৮) নামের এক নারী গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।

সংবাদ পাওয়ার পরপরই ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টায় মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযানে রওনা হওয়ার প্রস্তুতি নেয়।

Model Hospital

এ সময় নিখোঁজ নারীর ছেলে রাব্বি শেখ মোবাইল ফোনে ফায়ার সার্ভিসকে জানান, তার মা জাহানারা বেগমকে চাঁদপুর জেলার চাঁদপুর ঘাট এলাকায় জীবিত অবস্থায় পাওয়া গেছে। বর্তমানে তাকে চাঁদপুর থেকে নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছে এবং তিনি সুস্থ আছেন। তবে, কীভাবে তিনি চাঁদপুরে গেলেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় এবং দলটি স্টেশনে ফিরে যায়।

জাহানারা বেগম টংগীবাড়ী উপজেলার মিতারা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সেন্টু শেখের স্ত্রী। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নদীতে নিখোঁজ হওয়ার পর জীবিত অবস্থায় ফিরে আসার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা তাকে ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital