বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ ও আমিরাবাদ ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:০৮ পিএম
ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ ও আমিরাবাদ ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলাধীন ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সোমবার (১৫ জুন) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম, নাগরিক সেবা প্রদান ব্যবস্থা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসগুলোকে আরও জনবান্ধব ও কার্যকরভাবে পরিচালনা করতে হবে। সরকারি সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যাহ ও ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম।
পরে তিনি আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং সেখানকার সেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।
স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের এ পরিদর্শন স্থানীয় সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।