বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের শাহতলীতে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:১৩ পিএম
চাঁদপুরের শাহতলীতে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত

শাহতলী যুব সমাজের উদ্যোগে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল প্রীতিম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী যুব সমাজের উদ্যোগে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১৯জুন (শুক্রবার) বিকাল ৪টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে  আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন করেন ও  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ( শাহতলী) বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন,
আমরা কিশোর গ্যাং মুক্ত,মাদক মুক্ত, ইভটিজিং মুক্ত,বাল্যবিবাহ মুক্ত সমাজ চাই। এক্ষেত্রে অভিভাবক ও স্থানীয় জনসাধারণকে এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পুলিশকে সহযোগিতা করুন।তবে কেউ আইন হাতে নিবেন না।শাহমাহমুদপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করতে চাই ।
আজকের খেলায় দুই দলের গোলকিপার ভালো করেছে। সকল খেলোয়ার ভালো খেলছে। আমরা খেলাধূলা ও  সাংস্কৃতিক অঙ্গনে থাকতে চাই। এলাকার অনেক ছেলেরা এগিয়ে আসছে। তারা অনেক পরিশ্রম করে, পাশাপাশি খেলাধূলা করে। আমার কাছে, আমার এলাকার প্রোগ্রাম অনেক গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। আজকে অনেক দর্শক খুবই ভালো লাগছে। জীবনের জন্য খেলাধুলা অপরিহার্য। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে হলে খেলার সাথে সম্পৃক্ত করতে হবে। খেলাধূলা মনের বিকাশ করে। এ খেলার মাধ্যমে এ এলাকাকে উজ্জীবিত করেছে। আজকের খেলা একটা প্রতিযোগিতামূলক খেলা হয়েছে। শুরু এবং শেষটা খুবই ভালো হয়েছে। খেলায় আর্জেন্টিনা ও ব্রার্জিল এর উভয়দল ১-১গোলে ড্র করছে। তাই উভয়কে চ্যাম্পিয়ান ঘোষনা করা হয়েছে। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকা, বিশিষ্ট সমাজসেবক মো: জহিরুল হক লালু মাষ্টার।
এ সময় উপস্থিত ছিলেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, সমাজসেবক শামীম, সমাজসেবক আ: মতিন তপদার ভূট্টো,  বিশিষ্ট ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইব্রাহিম মিজি সহ দর্শকবৃন্দগণ।
ফুটবল টুর্ণামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:) মো: আবুল কালাম আজাদ। উক্ত খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী,স্বেচ্ছাসেবক দলের নেতা ও ব্রাজিল দলের ক্যাপ্টেন মো: শওকত কারী, আর্জেন্টিনা দলের ক্যাপেন্ট অ্যাডভোকেট ফয়সাল পাটওয়ারী।
খেলা শেষে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলকে ট্রপি তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ অতিথিবন্দগণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital