শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় ইন্টারনেট সংযোগের মেইন লাইনের অপটিক্যাল ফাইবার চুরির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৫৪ পিএম
মহামায়ায় ইন্টারনেট সংযোগের মেইন লাইনের অপটিক্যাল ফাইবার চুরির অভিযোগ
“ন্যাশন কমিউনিকেশন আমার আইএসপি” নামক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি অনুমোদিত ন্যাশন ওয়াইড আইএসপি কোম্পানীর চাঁদপুর সদর উপজেলার মহামায়া ব্র্যাঞ্চ অফিসের অধীনস্থ ইন্টারনেট সংযোগের মেইন লাইনের অপটিক্যাল ফাইবার চুরি হওয়ার অভিযোগ উঠেছে। একইসাথে গ্রাহক হয়রানী ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে মতলব দক্ষিণের উপাদী মাস্টার বাজার থেকে পরিচালিত এসএম ইন্টারনেটের বিরুদ্ধে জোরপূর্বক ব্যবসা দখলের অভিযোগ করা হয়। এতে উক্ত প্রতিষ্ঠানের গ্রাহক সেবা ব্যাপকভাবে ব্যহত হচ্ছে এবং কোম্পানীটির ভাবমূর্তি সহ আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি তালিকাভুক্ত করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা, যায় গত ১৫ জুন রাতের যেকোনো সময় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল এলাকায় গ্রাহকদের থেকে ইন্টারনেট লাইন বন্ধ থাকার অভিযোগ আসে। সে প্রেক্ষিতে পরদিন সকালে তাদের লাইন টেকনিশিয়ান উক্ত এলাকার মেইন লাইন চেক করতে গিয়ে দেখতে পান, তাদের মেইন লাইনের ১৫’শ মিটার ফাইবার কেবল হতে (ফাইবার কোড উষা মার্টিন- ৫১১১) মাঝামাঝি অংশের আনুমানিক প্রায় ৪’শ মিটার (ফাইবার কোড উষা মার্টিন- ৫১১১) রেখে উক্ত ফাইবারের আগে ও পরের ১১’শ মিটার ফাইবার কেবল কে বা কারা কেটে নিয়ে যায়।
এছাড়া উক্ত মেইন লাইনের মাঝের অবশিষ্ট প্রায় ৪’শ মিটার (ফাইবার কোন উষা মার্টিন- ৫১১১) এর মাধ্যমে মতলবের মাস্টার বাজারের এসএম ইন্টারনেট এর প্রোপাইটর মোঃ নাজির হোসেন স্বপন এর পরিচালিত সংযোগে টাহরখিল গ্রামের খান বাড়ি, বৃত্তি বাড়ি, নাসির স্যারের বাড়ি ও কাইয়ুম স্যারের বাড়ির গ্রাহকদের বেশ কয়েকটি ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। যা এখনো চলমান আছে।
এতে করে প্রতীয়মান হয় যে, নাজির হোসেন স্বপন তার লোকজন দিয়ে উক্ত মেইন লাইনের ১১’শ মিটার ফাইবার কেটে নিয়ে যায়। যার মূল্য ২২ হাজার ৯’শ ৩৬ টাকা। এবং বাকী ৪’শ মিটার ফাইবারে তার লাইন সংযোগ দিয়ে দেন। এনিয়ে ন্যাশন কমিউনিকেশন আমার আইএসপি এর লিগ্যাল এডভাইজার মোঃ সাহাবুদ্দীন খান (লার্জ) নাজির হোসেন স্বপনকে বিবাদী করে চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ১১১৫।
এছাড়াও কিছুদিন পূর্বে নাজির হোসেন স্বপন কোন কারণ ছাড়াই গায়ে পড়ে আরেকজনের মারামারির ঘটনা ন্যাশন কমিউনিকেশন আমার আইএসপি ও বাংলাদেশের স্বনামধন্য আইআইজি কোম্পানীর উপর দায় চাপিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য তৈরি করে বিটিআরসিতে অভিযোগ করেন। অথচ তদন্তে সেই অভিযোগের কোন ভিত্তি পাওয়া যায়নি। বর্তমানে আবার সে ইন্টারনেট ব্যবসায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন। এর ফলে ন্যাশন কমিউনিকেশন সহ পার্শ্ববর্তী অন্যান্য ইন্টারনেট ব্যবসায়ীগণও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ নিয়ে ন্যাশন কমিউনিকেশন আমার আইএসপি এর লিগ্যাল এডভাইজার মোঃ সাহাবুদ্দীন খান (লার্জ) স্থানীয় বিটিআরসি ও আইএসপিএবি কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
উক্ত অভিযোগের ব্যাপারে এসএম ক্যাবল নেটওয়ার্ক ক্যাবলের স্বত্বাধিকারী নাজির হোসেন স্বপন এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টির ব্যাপারে অবগত নন বলে জানান। এছাড়া তিনি বা তার কোনো লোক এর সাথে কোনোভাবেই সম্পৃক্ত নন বলে জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital