শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সভাপতি কাদের পলাশ, সম্পাদক অনিমা সেন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৩৩ পিএম
সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সভাপতি কাদের পলাশ, সম্পাদক অনিমা সেন

চাঁদপুরের ঐতিহ্যবাহী ও জেলার অন্যতম প্রাচীন নৃত্যচর্চার প্রতিষ্ঠান সপ্তরূপা নৃত্য শিক্ষালয়-এর তিন বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) চাঁদপুর শহরের জোরপুকুরপাড়ে অবস্থিত সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষালয়ের অধ্যক্ষ আনিমা সেন চৌধুরী। সভায় প্রতিষ্ঠানের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন প্রজন্মের মধ্যে নৃত্যচর্চা সম্প্রসারণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নতুন কমিটিতে কাদের পলাশ সভাপতি, মাইনুল ইসলাম মানিক সিনিয়র সহ-সভাপতি, আনিমা সেন চৌধুরী সাধারণ সম্পাদক, গল্প সরকার সহ-সাধারণ সম্পাদক, দেবশ্রী সাহা (খুশি) সাংগঠনিক সম্পাদক, মনসী সাহা সহ-সাংগঠনিক সম্পাদক, প্রান্তিকা সাহা দপ্তর সম্পাদক, রিয়াজ শাওন প্রচার সম্পাদক এবং জান্নাত পুতুল সংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত হন। শনিবারের সভায় ১১সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন হলেও পরে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে বীরেন সাহা ও সংগীত দেবনাথ নির্বাচিত হয়েছেন।

Model Hospital

সভায় বক্তারা বলেন, চাঁদপুরে নৃত্যশিল্পের বিকাশে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অবদান দীর্ঘদিনের। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নৃত্যচর্চা, সাংস্কৃতিক বিকাশ এবং নতুন প্রজন্মের মাঝে শিল্প-সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, নবগঠিত কমিটি ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে নৃত্যশিল্পের প্রসার, নিয়মিত প্রশিক্ষণ, মানসম্মত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও গতিশীল করে তুলতে কাজ করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital