বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আরাফাত রহমান কোকো স্মরণে কচুয়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:০৮ পিএম
আরাফাত রহমান কোকো স্মরণে কচুয়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় ও অতিথিবৃন্দরা।

চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুরে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পূর্ব সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ​স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে পুরো মাঠ।

​টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ ও ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ-প্রার্থী মনির হোসেন পাটোওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি  রফিকুল ইসলাম রনি তালুকদার ও কচুয়া উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শান্তা ইসলাম পপি।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের সুস্থ বিনোদনমূলক আয়োজন তরুণ সমাজের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ রাসেল, কচুয়া উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক টিপু সোলতান রিপন, কড়ইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুল হক, কড়ইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল মোল্লা, সাধারণ সম্পাদক নাজমুল হক এবং সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের  সাধারণ সম্পাদক পদ-প্রার্থী রনি ফরাজি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ-

Model Hospital

সংগঠনের নেতৃবৃন্দরা।

​খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital