মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সরকার হাসিনার মতো জনগনের সাথে ফ্যাসিবাদী আচরন করছে : মাওলানা এটিএম মাছুম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৪১ পিএম
সরকার হাসিনার মতো জনগনের সাথে ফ্যাসিবাদী আচরন করছে : মাওলানা এটিএম মাছুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন, সরকার হাসিনার মতো জনগনের সাথ ফ্যাসিবাদী আচরন করছে। বিএনপি কাধে স্বৈরাচারী ভূত চেপে বসেছে। গনভোটের গনরায় বাস্তবায়নের পরিবর্তে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ।

বিএনপি সরকারের কার্যকলাপে জনগন আশংকা করছে গনভোটের রায় বাস্তবায়নে আবারো রাজপথে নামতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে নতুন বৈষম্য তৈরী করছে। দেশের জনগনকে স্বাবলম্বী করার পরিবর্তে গোলাম বানানোর চেষ্টা করছে। তিনি আজ শনিবার শহরের রাজবাড়ী কমিউনিটি সেন্টার চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে ও জেলাসেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় বিষয়ের উপর আলোচনা রাখেন ঢাকা মহানগরী দক্ষিন এর সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিন এর সহকারী সেক্রেটারি ড আবদুল মান্নান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা অন্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আবদুর রহীম পাটওয়ারী, অধ্যক্ষ সফিকুল আলম হেলাল। জেলা নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন।

শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মুহাদ্দিস আবু নসর আশরাফী।

Model Hospital

জামায়াতের রুকনদের উদ্দেশ্য এটিএম মাসুম বলেন, রুকনগন হলেন জামায়াতের ফিলার। তাদের ভূমিকার উপর নির্ভর করছে এদেশের ইসলামী বিপ্লব। জামায়াতে অগ্রগতিতে সরকার ও ইসলাম বিরোধী মহল নানা রকম অপপ্রচার চালাচ্ছে। জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের জনপ্রিয়তায় আশান্বিত হয়ে নানা রকম ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। শতকরা ৯২ ভাগ মানুষের আশা আকাংখা ও প্রত্যাশা পূরনে সরকার ব্যার্থ হয়েছে। ইসলামী শিক্ষা ব্যবস্থার অবশিষ্ট অংশ ধ্বংস করার নিল নক্সা করছে সরকার। এ অবস্থা জনগন কখনো মেনে নিবে না।

শিক্ষা শিবিরের ব্যবস্থপনায় দায়িত্ব পালন করেন, জেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, মোঃ হারুন আর রশিদ, শহর আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান, মোহাম্মদ হোসেন, নাসির উদ্দীন, মোঃ রুহুল আমীন, মোঃ শাহ আলম, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। রুকন শিক্ষা শিবিরে জামায়াতের সকল পর্যায়ের রুকনগন উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”