বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্রশিবির হাজীগঞ্জ উপজেলার উদ্যোগে ‘জুলাই স্মৃতি’ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:২০ এম
ছাত্রশিবির হাজীগঞ্জ উপজেলার উদ্যোগে ‘জুলাই স্মৃতি’ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজীগঞ্জ উপজেলার উদ্যোগে দিনব্যাপী ‘জুলাই স্মৃতি’ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন থানার খেলোয়াড়রা অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ক্রীড়ামোদী দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি মাঠে উৎসবের আমেজ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মোহেমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি হাসিবুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাজীগঞ্জ পৌরসভা সভাপতি হাফেজ শাকিল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোহেমিন বলেন, সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করতে হবে এবং বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। তিনি বলেন, চব্বিশের জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে কেউ যদি দেশে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, তাহলে জুলাইয়ের তরুণ ও যুবশক্তি তা প্রতিহত করবে, ইনশাআল্লাহ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, খেলোয়াড় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital