বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তরুণদের মাঠমুখী করতে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৩২ এম
তরুণদের মাঠমুখী করতে তানিয়া ইশতিয়াক খানের ক্রীড়া সামগ্রী বিতরণ

তরুণদের মাঠমুখী করতে চাঁদপুরের পুরানবাজারে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

চাঁদপুরের পুরানবাজারে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের বিশেষ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল ও চকলেট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়িয়ে তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার স্বপ্নদ্রষ্টা আশিক খান এবং বিশিষ্ট সমাজসেবক সাদ্দাম হোসেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া সামগ্রী পৌঁছে দিতে সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবক (টিম বিজয়ী) সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ সময় তানিয়া ইশতিয়াক খান বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সেই লক্ষ্যেই।

Model Hospital

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সাধারণ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এ ধরনের ইতিবাচক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital