মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে প্রবাসী সেবা কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

সৌদি আরব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম
সৌদি আরবে প্রবাসী সেবা কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সেবা দেওয়ার লক্ষ্যে ২০১৭-২০২৬ কি কি কাজ করছে প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিস সে বিষয়ে ২৯ জুলাই বুধবার রাত ১০:৩০ টায় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা রাজধানী রিয়াদের বাথা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সঞ্চালনায় প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের কি কি সেবা দেয়া হয় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ তারেক।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী মার্কেটিং অফিসার শওকত উল্লাহ রিপন , জন্ম নিবন্ধন সহকারী অফিসার আব্দুল্লাহ ফুয়াদ সহ কর্মকর্তা বৃন্দ।

রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় ২০১৭ থেকে ২৬ সালের জুলাই পর্যন্ত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসের মাধ্যমে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশীদের পাসপোর্ট সেবা সহ সরকারের বিভিন্ন সেবা প্রদান করেছেন ১৫ লক্ষ প্রবাসীদের সেবা দেয়া হয়েছে। সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন প্রবাসী সেবা কেন্দ্র সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকায় যে কোন সময় সেবা নিতে পারছেন প্রবাসে কর্মরত বাংলাদেশীরা। একইভাবে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা দেওয়া হয় প্রবাসী বাংলাদেশীদের।

Model Hospital

যাদের এম আরপি পাসপোর্ট এর মেয়াদ এক বছর থেকে ২ বছর রয়েছে তাদের এই মুহূর্তে ই পাসপোর্ট অনলাইন আবেদন করার প্রয়োজন নেই বলে জানান – মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

অঞ্চলভিত্তিক প্রতিটি প্রাদেশিক অঞ্চলেই প্রবাসীদের সময়ের প্রতি গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার লক্ষ্যে প্রায় ২৫ টি অফিসের মাধ্যমে প্রবাসী সেবা কেন্দ্র সেবা দিয়ে যাচ্ছে বলে গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন কর্মকর্তারা।

ই পাসপোর্ট অনলাইন আবেদন , জন্ম নিবন্ধন সংশোধন আবেদন, এনআইডি আবেদন সহ সব ধরনের সেবা নিতে পারছেন প্রবাসীরা। মাত্র ২০ রিয়ালের মাধ্যমে ই পাসপোর্ট অনলাইন আবেদন করতে পারছেন প্রবাসী বাংলাদেশীরা। পাসপোর্ট সেবাকে সহজ করতেই বাংলাদেশ সরকার কাজ করছে আন্তরিকভাবে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”