বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশিত হলো রফিকুজ্জামান রণি সম্পাদিত সাহিত্যের কাগজ ভিসুভিয়াস

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৩৭ পিএম
প্রকাশিত হলো রফিকুজ্জামান রণি সম্পাদিত সাহিত্যের কাগজ ভিসুভিয়াস

চর্যাপদ সাহিত্য একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং কবি রফিকুজ্জামান রণির সম্পাদনায় প্রথমবারের মতো প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের কাগজ ভিসুভিয়াস। এতে চাঁদপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের গুণি লেখকদের লেখা ঠাঁই পেয়েছে। গল্প-কবিতা-প্রবন্ধের পাশাপাশি রয়েছে অনুবাদ, আঞ্চলিক গান ও নাট্যকলা বিষয়ক লেখাও। প্রচ্ছদ করেছেন আহমেদ ইউসুফ।

প্রকাশনা সংস্থা ছিন্নপত্র-এর মাধ্যমে কাগজটি বাজারে এসেছে। প্রথম সংখ্যা উৎসর্গ করা হয় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য কবি জরিনা আখতারকে। প্রধান উপদেষ্টা রাখা হয় কবি জামসেদ ওয়াজেদকে।

এছাড়া উপদেষ্টাম-লী ও সম্পাদনা পরিষদসহ বিভিন্নভাবে যুক্ত রয়েছেন অ্যাডভোকেট নূরুল হক কমল, অ্যাডভোকেট মোঃ মহসীন খান, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম চিশ্তী, অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, আয়েশা আক্তার রুপা, শিউলী মজুমদার, দুখাই মুহাম্মাদ, নন্দিতা দাস, ফেরারী প্রিন্স, জয়ন্তী ভৌমিক, কামরুন্নাহার বিউটি, রাসেল ইব্রাহীম, আইরিন সুলতানা লিমা ও নাজমুল ইসলাম।

এ ব্যাপারে ভিসুভিয়াসের সম্পাদক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, ইতালির নেপলস উপসাগরীয় অঞ্চলের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম ভিসুভিয়াস। ইউরোপের মূল ভূখন্ডে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ‘ভিসুভিয়াস’-এর নামানুসারে সাহিত্যের এ ছোট কাগজটির নামকরণ করা হলো।

Model Hospital

তিনি আরও বলেন, শিল্প-সাহিত্যের পথ কখনই মসৃণ হয় না। পোড় খেতে খেতে এ পথে বিচরণ করতে হয়। পোড়-খাওয়া মানুষগুলোর সম্মানে এমন একটি নামকেই যথার্থ মনে করি আমরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।