বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কচুয়া পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের মেডিকেল ক্যাম্প

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:০৪ পিএম
কচুয়া পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের মেডিকেল ক্যাম্প

কচুয়ায় পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) পূর্ব মনপুরা সংগঠনের কার্যালয়ে  ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করেন কুমিল্লা মেঘনা জেনারেল হসপিটালের পরিচালক মোঃ মহিন উদ্দিন। ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন।
বিশেষ করে শিশু, নারী, প্রবীণ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভোগা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উপকৃত হন। এসময় পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, প্রধান নির্বাহী পরিচালক মাওলানা মোঃ রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, কোষাধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির,আল আমিন, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা.মনিরুজ্জামান মহাসিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ করতে ছিলেন।
সংগঠনের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান জানান, কুমিল্লা মেঘনা জেনারেল হাসপাতালের পরিচালক মহিন উদ্দিনের সহযোগিতায়  এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশেষ করে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডেন্টাল চিকিৎসা সেবা পরামর্শ দেওয়া হয়।
দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও প্রবীণসহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিশেষ করে নিম্নআয়ের ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।
কুমিল্লা মেঘনা জেনারেল হাসপাতালের পরিচালক মোঃ মহিন উদ্দিন জানান,পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠনের এলাকায় জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। এই সংগঠনটি প্রতি বছরে  বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পাশাপাশি এই মানবিক আয়োজন করে থাকেন।
উল্লেখ্য, পূর্ব মনপুরা আল-ইহসান সামাজিক সংগঠন  সমাজ কল্যাণে দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।