শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া কাদলায় মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:০৭ পিএম
কচুয়া কাদলায় মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কচুয়ায় কাদলা ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার আহমেদ মজুমদারের উদ্যোগে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদারের এক ব্যাতিক্রমী উদ্যোগ মাদক বিরোধী  প্রীতি মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকেলে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে দোঘর ও গুলবাহার গ্রামের  বর্তমান যুবকদেরকে মাদক থেকে দূরে রাখতে ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য তরুণ যুবকদেরকে নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয় । খেলা দেখতে কলেজ মাঠের চারপাশে ফুটবল প্রেমিক সমর্থকরা ভীর জমায়। শান্তি,শৃঙ্খলা মাধ্যমে দুই দলের খেলা উৎসব মুখের পরিবেশে দর্শকরা উপভোগ করেন। এই  ব্যতিক্রমী আয়োজনে তরুণ যুবকদের সাথে প্রধান অতিথি কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। দুই দলের খেলার মধ্যে কঠিন লড়াই হয়, উভয় দলের এক এক করে গোলে দ্বিতীয় অধ্যায় খেলা শেষ হয়।
পরবর্তীতে  ট্রাইফেকারে দোঘর গ্রামের যুবকরা বিজয় লাভ করেন।
এ সময় বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল আলমের চমৎকার উপস্থাপনায় বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ও পরাজয় দলকে রানার্সআপ পুরস্কার ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
এই  ব্যতিক্রমী আয়োজনে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার আহমেদ মজুমদারকে এলাকার সকল শ্রেণীর মানুষ সাধুবাদ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital