শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ পৌরসভার দুই কর্মচারীকে নারায়ণপুরে তাৎক্ষণিক বদলি

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:১৩ পিএম
ফরিদগঞ্জ পৌরসভার দুই কর্মচারীকে নারায়ণপুরে তাৎক্ষণিক বদলি
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারীকে এক আদেশে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায় তাৎক্ষণিক বদলি করা হয়েছে। বদলিকৃতরা হলেন-পৌরসভার কর আদায়কারী মাসুদ আলম এবং কার্যসহকারী শরীফ হোসেন।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) এ চাঁদপুর জেলা প্রশাসন থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। আদেশ পাওয়ার পরপরই তাদের বর্তমান কর্মস্থল থেকে রিলিজ (অব্যাহতি) দিয়েছেন পৌর প্রশাসক।
পৌরসভা ও জেলা প্রশাসন সূত্র জানায়, প্রশাসনিক কারণ দর্শিয়ে তাদের নিজ কর্মস্থল থেকে নারায়ণপুর পৌরসভায় তাৎক্ষণিক এই বদলি করা হয়েছে। জারি করা আদেশ অনুযায়ী, বদলিকৃত দুই কর্মচারীকে অবিলম্বে ফরিদগঞ্জ পৌরসভার বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থল নারায়ণপুর পৌরসভায় যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
হঠাৎ করেই একই পৌরসভার দুজন গুরুত্বপূর্ণ কর্মচারীকে অন্য পৌরসভায় বদলির এই ঘটনায় স্থানীয় প্রশাসনিক পরিমণ্ডলে বেশ আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্টদের ধারণা, এই রদবদলের ফলে ফরিদগঞ্জ পৌরসভার কর আদায় ও উন্নয়নমূলক দপ্তরের দৈনন্দিন কার্যক্রমে বিশেষ কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
হঠাৎ বদলির বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া জানান, জেলা প্রশাসন থেকে সরকারি আদেশ আসার পরপরই তাদের তাৎক্ষণিক ফরিদগঞ্জ পৌরসভা থেকে রিলিজ দেওয়া হয়েছে।
কোনো ধরনের অনিয়ম বা অভিযোগের কারণে এই বদলি কি না এমন প্রশ্নে তিনি জানান, কোনো অভ্যন্তরীণ সমস্যার কারণে এই বদলি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নতুন নারায়ণপুর পৌরসভার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ গতিশীল করতেই তাদের বদলি করেছেন।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।