হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে দপ্তর সম্পাদক পদে আরিফুলের নির্বাচনী অঙ্গীকার
ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬কে সামনে রেখে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলামের নির্বাচনী অঙ্গীকার ঘোষণা করেছেন। ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোটে নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যাণে বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

১. ব্যবসায়ীদের ছবি ও মোবাইল নম্বরসহ ডিজিটাল ভোটার তালিকা প্রণয়ন:
ব্যবসায়ীদের ভোটার তালিকা অনলাইনভিত্তিক ও নিয়মিত হালনাগাদ করে সহজে যাচাইয়ের ব্যবস্থা করা।

২. সাপ্তাহিক বন্ধের উদ্যোগ:
ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

৩. ব্যবসায়ী কল্যাণ তহবিল গঠন ও শক্তিশালীকরণ:
কোনো ব্যবসায়ী অসুস্থতা, দুর্ঘটনা কিংবা মৃত্যুবরণ করলে তাঁর ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কার্যকর কল্যাণ তহবিল গঠন ও শক্তিশালী করা।

৪. জরুরি চিকিৎসা সহায়তা:
ব্যবসায়ীদের জরুরি প্রয়োজনে দ্রুত চিকিৎসা সহায়তার ব্যবস্থা এবং একটি কার্যকর রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলা।
৫. ব্যবসায়ীদের তথ্যভাণ্ডার তৈরি:
সমিতির সকল সদস্যের প্রয়োজনীয় তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করে দ্রুত যোগাযোগ ও সেবার ব্যবস্থা করা।
৬. প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম:
ব্যবসা পরিচালনা, কর ব্যবস্থা, ডিজিটাল লেনদেন এবং আইনগত বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মশালার উদ্যোগ নেওয়া।
৭. নিরাপদ ও পরিচ্ছন্ন বাজার গড়ে তোলা:
বাজারের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখা।
৮. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা:
সমিতির কার্যক্রম ও গুরুত্বপূর্ণ তথ্য সদস্যদের কাছে স্বচ্ছভাবে উপস্থাপন এবং দাপ্তরিক কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করা।
দপ্তর সম্পাদক পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম বলেন, “আমি পদকে নয়, দায়িত্বকে গুরুত্ব দিতে চাই। সম্মানিত ব্যবসায়ীদের একটি মূল্যবান ভোট ও আন্তরিক দোয়া আমার পথচলার শক্তি। ইনশাআল্লাহ, কথা নয়—কাজের মাধ্যমে আপনাদের আস্থা অর্জন করতে চাই।”
তিনি হাজীগঞ্জ বাজারের সকল সম্মানিত ব্যবসায়ীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।








