বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দাওয়াতে ইসলামির ব্যতিক্রমী আয়োজন

চাঁদপুরে নদীপথে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী, শত শত আশেকে রাসুলের অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:০৫ পিএম
চাঁদপুরে নদীপথে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী, শত শত আশেকে রাসুলের অংশগ্রহণ
‘ছরকার কি আমদ মারহাবা, আক্বা কি আমদ মারহাবা, মারহাবা ইয়া মারহাবা, মারহাবা ইয়া মোস্তাফা’, ‘তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমার-ই সেথা চাঁদও দোলে’, ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ এলো রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়’- এভাবেই শত শত নবী প্রেমিক সমবেতকণ্ঠে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে রাসুল, দুরূদ ও সালাম পাঠ করে চাঁদপুরের নদীপথকে মুখরিত করে তোলে।
প্রায় ডজনখানেক ট্রলারে করে  সুসজ্জিত হয়ে চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র শুভাগমন দিবস ‘ঈদে মিলাদুন্নবী’কে স্বাগত জানিয়েছেন পাঁচ শতাধিক নবী প্রেমিক সুন্নী মুসলমান। ব্যতিক্রমী এই আয়োজনটি করে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা ভিত্তিক তরিকতপন্থী সংগঠন ‘দাওয়াতে ইসলামি বাংলাদেশ’ চাঁদপুর শাখা।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড থেকে নদীপথে এই জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত আকারে মোলহেড প্রদক্ষিণ করে জলুস। এরপর ট্রলারে করে সবাই নদীতে জুলুস করে। ডাকাতিয়া নদীতে জুলুসটি মোলহেড থেকে শুরু হয়ে গাছতলা ব্রিজ পর্যন্ত গিয়ে সেখানে দক্ষিণ তরপুরচণ্ডী হাফেজ মমতাজউদ্দিন (র.) হাফেজিয়া মাদ্রাসা মসজিদে আছর নামাজ আদায় করে পুনরায় নদীপথে বড় স্টেশন মোলহেডে গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য এই জশনে জুলুসে আমন্ত্রিত অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ। আয়োজকদের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন দাওয়াতে ইসলামি বাংলাদেশ চাঁদপুর শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মাওলানা জিয়াউল হক, মো. জুয়েল রানা পাটওয়ারী, রিয়াদ হোসেন মিঠু, মুন্নাফ তালুকদার, আওলাদ হোসেন, মোহাম্মদ হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৃষ্টি জগতের জন্য রহমত। তিনি শুধু মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হননি, আল্লাহর সকল সৃষ্টির জন্য নবী হচ্ছেন রহমত। যা আল্লাহ পাক কোরআনে বলেছেন এভাবে- “ওয়া মা আরছালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন”। তাই শুধু স্থলভাগে নয়, জলসীমায়ও প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র শুভাগমন দিবসকে স্বাগত জানিয়ে আজকের এই জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর আয়োজন।
দাওয়াতে ইসলামি বাংলাদেশ চাঁদপুর শাখা এই ব্যতিক্রমী আয়োজনটি করে নবী প্রেমিকদের উজ্জীবিত করেছে, আনন্দিত করেছে। সে জন্য আয়োজকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

চাঁদপুর পাসপোর্ট অফিসে অনিয়মের খবরে এমপি মানিকের অভিযান, আটক ৩

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
চাঁদপুর পাসপোর্ট অফিসে অনিয়মের খবরে এমপি মানিকের অভিযান, আটক ৩

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধ ও সেবার মান খতিয়ে দেখতে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে এমপি মানিক কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় গ্রাহকেরা পাসপোর্ট করতে গিয়ে কোনো ধরনের হয়রানি, অনিয়ম কিংবা দুর্নীতির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।

পরিদর্শন শেষে শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, “পাসপোর্ট অফিসে এসে যে পরিবেশ দেখলাম, তা মোটেও সন্তোষজনক নয়। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সেবার মান নিশ্চিত করা জরুরি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা নিয়মিত পাসপোর্ট অফিসে এসে খোঁজখবর রাখবেন। আমরা চাঁদপুর পাসপোর্ট অফিসকে সম্পূর্ণ দুর্নীতি ও দালালমুক্ত করতে বদ্ধপরিকর।

তিনি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক তিন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।