বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মতলবের নারায়ণপুরে মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা ও র‍্যালি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯:৩৭ পিএম
মতলবের নারায়ণপুরে মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা ও র‍্যালি

মতলব দক্ষিণে মাদক বিরোধী জনসচেতনতামূলক র‌্যালীতে অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকালে উপজেলার নারায়ণপুর বাস স্ট্যান্ডে মতলব দক্ষিণ থানার আয়োজনে এ আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
সভায় খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম জিলানী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।
নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত অখিল চন্দ্র সরকার, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সামাজিক সংগঠন আস্থা’র সভাপতি বুলবুল মিঞা প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মতলব দক্ষিণ থানার এসআই সুজিত চন্দ্র দে।
এসময় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.এ বিল্লাল, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধান, সাবেক ইউপি সদস্য আসলাম মিয়াজী, ছাত্রনেতা সুজন খান, সামাজিক সংগঠন আস্থা’র সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

চাঁদপুর পাসপোর্ট অফিসে অনিয়মের খবরে এমপি মানিকের অভিযান, আটক ৩

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
চাঁদপুর পাসপোর্ট অফিসে অনিয়মের খবরে এমপি মানিকের অভিযান, আটক ৩

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধ ও সেবার মান খতিয়ে দেখতে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে এমপি মানিক কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় গ্রাহকেরা পাসপোর্ট করতে গিয়ে কোনো ধরনের হয়রানি, অনিয়ম কিংবা দুর্নীতির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।

পরিদর্শন শেষে শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, “পাসপোর্ট অফিসে এসে যে পরিবেশ দেখলাম, তা মোটেও সন্তোষজনক নয়। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সেবার মান নিশ্চিত করা জরুরি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা নিয়মিত পাসপোর্ট অফিসে এসে খোঁজখবর রাখবেন। আমরা চাঁদপুর পাসপোর্ট অফিসকে সম্পূর্ণ দুর্নীতি ও দালালমুক্ত করতে বদ্ধপরিকর।

তিনি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক তিন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।