শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে সারের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ এম
চাঁদপুরে সারের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই : জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুরে সার ডিলার ও সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলার সার ডিলার ও সার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা গতকাল ২৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আপনারা সারের ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে করবেন, যাতে কৃষক সহজে সার পেতে পারেন।

চাঁদপুরে সারের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কৃষকদের কৃষিজমিতে প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে হবে। কোনোভাবেই যেন সারের কৃত্রিম সংকট তৈরি না হয়, সেদিকে নজর রাখতে হবে। তিনি আরও বলেন, ডিলারদের শুধুমাত্র নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে সার বিক্রি করতে হবে। চাঁদপুরে যে পরিমাণ সার প্রয়োজন, তা মজুত রয়েছে। তাই কৃষকদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার কিনতে পারেন, তা নিশ্চিত করা হবে। সারের বিষয়ে সরকার খুবই কঠোর।

জেলা প্রশাসন, কৃষি বিভাগ, জেলা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনা নিয়ে মনিটরিং করছে।

Model Hospital

চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু তাহেরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলছুম মনি, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, চাঁদপুরের এফএসও মোছা. ফারহানা আক্তার, চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, শাহরাস্তি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাজ্জাদুর রহমান, হাজীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আবদুল্লাহ, মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহম্মদ, ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পালসহ বিভিন্ন সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজন।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক মতবিনিময় সভায় বলেন , জ্বালানী তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সারের যানবাহন খরচও বৃদ্ধি পেয়েছে । সেই সাথে অন্যান্য খরচও বৃদ্ধি পেয়েছে। যার ফলে সরকারি দামে সার বিক্রি কঠিন হয়ে পড়েছে সার ডিলারদের । বিষয়টি আমরা বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের মাধ্যমে সরকারকে জানিয়েছে । আমরা চাঁদপুর সার ডিলারগন চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় ও উপজেলা নিবাহী অফিসার মহোদয়গনের সুদৃষ্টি কামনা করছি এবং সহযোগিতা চাচ্ছি ।

হিফজুল কুরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৩০ পিএম
হিফজুল কুরআন ফাউন্ডেশনের ৩ দিনব্যাপী মাহফিলের পরামর্শ সভা অনুষ্ঠিত

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৩ দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৬ সেপ্টেম্বর) শুক্রবার বাদ মাগরিব আল-আমিন মডেল মাদ্রাসার হিফজ শাখা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান দেওয়ানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ বলেন, “আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ২০২৭ ইং তারিখে চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসা মাঠে হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এত বিশাল একটি আয়োজন সুচারুভাবে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। তবে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সুধীজনদের সর্বাত্মক সহযোগিতায় বিগত বছরগুলোতে আমরা সুন্দরভাবে মাহফিল পরিচালনা করে আসছি।”

Model Hospital

তিনি মাহফিলের বক্তা নির্বাচন সম্পর্কে বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “মাহফিলে অমূল্য ওয়াজ ও বয়ান পেশ করার জন্য এ বছর আমন্ত্রিত অতিথিদের ইখলাস (খুলুসিয়াত) ও ইলমি গভীরতার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। সাময়িক কোনো ‘ভাইরাল’ বক্তাকে না ডেকে, সকলের পরামর্শক্রমে সুন্নাহভিত্তিক ও বিশ্বস্ত আলেম-ওলামা এবং খ্যাতিসম্পন্ন আলোচকদের দাওয়াত চূড়ান্ত করা হয়েছে।”

সভায় বিশেষ অতিথির হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন মিয়াজী এবং চাঁদপুর পৌরসভার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুস শুক্কুর মোস্তান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা নুরুল ইসলাম, এম. আই. মনিন খান, শফিকুর রহমান সেলিম, চাঁদপুর জেলা কাজী কমিটির সভাপতি ফজলুর রহমান, আল-আমিন একাডেমির শিক্ষক মাওলানা মো. নাছির উদ্দিন, হাইমচর মহিলা মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবু বকর ছিদ্দিক এবং চাঁদপুর তালিমুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসাইন আনসারী, তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর বন্দুকশী, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির আহমেদ খান, চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মাহবুবুর রহমান জমাদার এবং আশিকাটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ওহিদুর রহমান খান উৎপল, সাংবাদিক মাসুদ আলম, খাজা তানভীর আহমেদ, মোস্তানবাড়ী পরিবারের সদস্য ফিরোজ মোস্তান, কর্নার ডেভেলপারের কর্মকর্তা জুয়েল, আল-মানার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নেছার আহমেদ এবং হিলশা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মো. আবু বকর ছিদ্দিক ও আব্দুল মমিন পাটোয়ারী।

এছাড়াও বক্তব্য পেশ করেন কোব্বাদ আলী দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা ওছমান গনি, মাওলানা মো. কবির হোসেন এবং ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল করিম।

সভায় হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য, উপদেষ্টা পরিষদ, স্থানীয় ওলামায়ে কেরাম, মাদ্রাসার অভিভাবকবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরম করুণাময় আল্লাহর দরবারে মাহফিলের সার্বিক কামিয়াবি ও হেদায়েতের অসিলা কামনা করে দোয়ার মধ্য দিয়ে পরামর্শ সভা সমাপ্ত হয়।