বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৪:২৯ পিএম
চাঁদপুরে ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্ধোধন করা হয়েছে।বুধবার ২৩ মার্চ বিকালে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সার্বিক সহযোগীতায় ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের অনুমতি ক্রমে এই টুর্নামেন্টের শুরু করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আয়োজিত ভলিবল টূর্নামেন্টের উদ্ধোধনী খেলায় অংশ গ্রহন করেন চাঁদপুর ভলিবল একাডেমী ও এলআরবি বাবুরহাট।

ভলিবলের উদ্ধোধনী খেলায় এলআরবি বাবুরহাট ২৭ পয়েন্ট এবং চাঁদপুর ভলিবল একাডেমী ২৫ পয়েন্ট করে পায়।২ পয়েন্টের ব্যবধানে এলআরবি বাবুরহাট ম্যাচে বিজয়ী হয়।

ভলিবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

Model Hospital

এসময় উপস্থিত ছিলো ভলিবল উপ-কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কাসেম আখন্দ,জেলা ক্রীড়া অফিসার তারেকুল ইসলাম,সাধারন সম্পাদক হাসান ইমাম বাদশা,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন কুমার ও অফিস সহকারী দীলিপ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital