সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের ফতেপুর আবুল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৩:৫৩ পিএম
মতলব উত্তরের ফতেপুর আবুল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে গণনা শেষে ফলাফল প্রকাশ করেন প্রিজাইটিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৫৫ জন। কাস্টিং হয়েছে ৪৭৭ জন, ব্যালট বাতিল হয়েছে ৪৭ টি। নির্বাচন পরিদর্শন করেন ফতেপুর পুর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি মোঃ রজ্জব আলী, সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সাধারণ অভিভাবক সদস্য পদে কবির হোসেন মজুমদার (ব্যালট-২) পেয়েছেন ২৪৩ ভোট, শাহআলম খান মিলন (ব্যালট-৬) পেয়েছেন ২৩৭ ভোট, নজরুল ইসলাম (ব্যালট-১) পেয়েছেন ১৯১ ভোট ও মোঃ মিজানুর রহমান (ব্যালট-৩) ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে শাহিন মোল্লা ও রফিকুল ইসলাম অকৃতকার্য হয়েছেন।
এদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে জোৎন্সা বেগম, শিক্ষক প্রতিনিধি পদে মোঃ কবির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে রত্না পারভেজ, দাতা সদস্য পদে মোঃ জহিরুল ইসলাম চৌধুরী ও প্রতিষ্ঠাতা সদস্য পদে সিরাজুল ইসলাম চৌধুরী বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। পদাধিকার বলে প্রধান শিক্ষক মোঃ রজ্জব আলী কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী কয়েকদিনের মধ্যেই সভাপতি নির্বাচন হতে পারে বলে জানান প্রধান শিক্ষক।

চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ পিএম
চাঁদপুরে ‘দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে’ লোটো শোরুমকে জরিমানা

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে চাঁদপুরের লোটো শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট লোটো শোরুমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দেয়ালের লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে দেয়ালে পোস্টার, বিজ্ঞাপন ও প্রচারণামূলক সামগ্রী লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। শহরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।