বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে রমজানে বিনামূল্যে সেবা প্রদান করবেন মানবিক ডাঃ শাকিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ১:৫৩ পিএম
শাহরাস্তিতে রমজানে বিনামূল্যে সেবা প্রদান করবেন মানবিক ডাঃ শাকিল
নিজস্ব প্রতিনিধি : করোনার মহামারীতে সারা দেশে যখন লক ডাউন, বন্ধ প্রায় ডাক্তারদের চেম্বার, করোনা ব্যাতীত অন্যান্য রোগের রোগীরা যখন ঘরের বাইরে বেরুতে ভয় পাচ্ছেন, চিকিৎসা সেবা পেতে অন্যান্য রোগীরা যখন দুঃশ্চিন্তাগ্রস্থ, গৃহবন্দী রোগীরা যখন কষ্ট পাচ্ছেন ঠিক তখনই এগিয়ে এসেছেন একজন মানবতার ডাঃ আবু নাছের শাকিল
মেডিসিন, ডাইবেটিস এবং বক্ষব্যাধী এবং শিশু রোগে অভিজ্ঞ এই চিকিৎসক বর্তমান বাস্তবতায় চাঁদপুর জেলার শাহরাস্তিতে শত শত রোগীকে নিঃস্বার্থ মানবিক সেবা দিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত যারা ডাঃ আবু নাছের শাকিল চিকিৎসা সেবা পেয়েছেন এবং দেখেছেন তাদের কৃতজ্ঞতা ও ভালোবাসায় যে কারো মন ভরে ওঠবে । গর্বিত আজ শাহরাস্তিবাসী তাদের একজন ডাঃ আবু নাছের শাকিল আছে। দিনে দিনে তিনি এলাকাবাসীর স্বপ্নের ডাক্তার হয়ে উঠেছেন।
যেখানে রাত ১০ টার পরে চিকিৎসা সেবা পাওয়া অসম্ভব সেখানে এই তরুন চিকিৎসক গভীর রাতেও রোগীর জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন। যখন কেউ তার বৃদ্ধ অসুস্থ বাবা মা বা নিজেকে নিয়ে গভীর রাতে উৎকন্ঠা ও দুঃচিন্তায় দিশেহারা হয়ে কি করবেন ভেবে না পেয়ে অবশেষে এই বিপদের বন্ধু ডাক্তারের সাথে যোগাযোগ করছেন ঠিক তখনই তিনি অনলাইনে রোগীর বিস্তারিত জেনে এবং পূর্বের রেকর্ড জেনে পরামর্শ দিয়ে যাচ্ছেন।
অর্থবিত্ত, নামযশ কিংবা বানিজ্যিক চেতনা বোধকে উপেক্ষা করে তিনি একজন মানবতার ডাক্তার, মানবিক ডাক্তার। টাকার বদলে সেবা যে একজন ডাক্তারের ব্রত হতে পারে ডাঃ আবু নাছের শাকিল সে দৃষ্টান্ত স্থাপন করেছেন। গরীব ছাত্র ও অসহায় গরীবের ফ্রি চিকিৎসা করেন। এলাকায় ফ্রি রোগী দেখেন। সোনালী সমাজ গড়ার এক নিরব কারিগর এই চিকিৎসক।
শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ আবু ইউসুফ পাটোয়ারীর সুযোগ্য সন্তান হলেন ডাঃ আবু নাছের শাকিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই ডাক্তার বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ বিনা মূল্যে প্রদান করেন। তাছাড়া নিজ উদ্যোগে গরীব রোগীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পও করে থাকেন।প্রয়োজন ছাড়া কোন রোগীকে টেষ্ট না দিয়ে প্রয়োজনীয় ঔষধ সেবনের মাধ্যমে রোগীকে সুস্থ করার প্রয়াসের জন্যই ইতিমধ্যে শাহরাস্তি জুড়েই তার ভূয়সী প্রশংসা শুনা যায়।
রমজান ছাড়াও সারাবছর তিনি তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাসভবনে ও এলাকায় সারাবছর মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রী  কিংবা তার অসহায় সন্তান, এতিম, ভিখারি, বিধবা, প্রতিবন্ধী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, দরিদ্র খাদেম, সকল সংবাদকর্মী, সকল মেডিকেল স্টাফ, সকল শিক্ষক, সকল মেডিকেলের ছাত্রছাত্রী এবং তাদের মা বাবা সহ আরও অনেককে বিনামূল্যে সেবা প্রদান করে আসছেন।
তিনি যেসব রোগের সেবা প্রদান করেন তার মধ্যে উল্লেখ যোগ্য হলো মেডিসিন, ডাইবেটিস, শ্বাসকষ্ট,  নিউমোনিয়া, অ্যাজমা, হাপানী, জ্বর, বুকব্যাথা, জ্বালাপোড়া, গ্যাস্টিক, এসিডিটি, তীব্র বমি, পেটে ব্যাথা, পেট ফুলে যাওয়া, মুখ ফুলে যাওয়া, দুই পায়ে পানি আসা, পা ফুলে যাওয়া, দুই পা কামড়ানো, পিঠে ব্যাথা, শরীর জ্বালা পোড়া, পায়খানা প্রশ্রাবে সমস্যা এবং জ্বালাপোড়া, তীব্র মাথাব্যাথা, দাঁত মুখে খিচুনির সমস্যা, বাত ব্যাথা, হাটু কোমরে ব্যাথা, যক্ষা, ডেঙ্গু, করোনা, চর্ম এলার্জীর চিকিৎসাসহ ইত্যাদি ধরনের মেডিসিনের রোগী। এছাড়া শিশুদের চিকিৎসাও তিনি দিয়ে থাকেন।
সমাজকর্মী সুমন মিয়াজী বলেন, যেখানে সরকারী হাসপাতালের ডাক্তারদের ল্যাব বাণিজ্যে দিশেহারা সাধারণ জনগণ, সেখানে মানবিক ডাক্তারের অমায়িক আচরণে ও চিকিৎসা সেবায় আমরা সকলেই মুগ্ধ। তিনি তার ডাক্তারী সেবার মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই ভালো মনুষত্বের পরিচয় দিয়েছেন। সারা জীবন এমন নিঃস্বার্থ সেবা প্রদানের মাধ্যমে জনগণকে সেবা দিয়ে যাক, এটাই কামনা করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।