শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পুরাণ বাজারে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ১:২৩ পিএম
চাঁদপুর পুরাণ বাজারে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা
মাসুদ হোসেন : পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে চাঁদপুর পুরাণ বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পণ্যের মূল্য তালিকা না থাকায়, স্বাস্থ্য সম্মত উপায়ে মাঠা ও দধি তৈরি না করার অপরাধে শম্ভু ঘোষ মিষ্টান্ন ও খান ট্রেডার্সকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১০ এপ্রিল) চাঁদপুরের ডিএসআই নীনা আক্তার ও পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ আলীসহ অন্যান্য পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় অভিযান চালিয়ে এই দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। এবং পুরাণ বাজারে বিদ্যালয় প্রাঙ্গনে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা বিক্রির দায়ে বিক্রেতাকে আইনানুগ হুশিয়ারী দেওয়া হয়।
এ বিষয়ে নুর হোসেন জানান, মূল্য তালিকা না টাঙানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে মোট ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও এক ফুচকা বিক্রেতাকে স্বাস্থ্য সম্মত উপায়ে ফুচকা বিক্রির জন্য বলা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।