সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুর ইউনিয়নে দ্বিতীয় ধাপের করোনার ২য় ডোজ টিকা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৫:৩৫ পিএম
রামপুর ইউনিয়নে দ্বিতীয় ধাপের করোনার ২য় ডোজ টিকা প্রদান
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে সরকার ঘোষিত দ্বিতীয় ধাপের দ্বিতীয় ডোজ গণটিকা পেল সাধারণ মানুষ।
শনিবার (৩০ অক্টোবর) সকালে ইউনিয়নের জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে ভ্যাকসিন কর্মসূচীর উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল কালাম পাটওয়ারী সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতায় উক্ত টিকাদান কর্মসূচি পর্যবেক্ষণ করেন ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহালম হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক তাহমিনা আক্তার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম শরীফ। টিকাদান কর্মসূচিতে ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বলেন, এই টিকা “সম্পূর্ণ নিরাপদ”।
“ভ্যাকসিন নিয়ে কোন সমালোচনা চাই না। বাংলাদেশ সরকার মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দিচ্ছে।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।