সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কেয়া স্টুডেস্টস ফোরাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ইফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৮:০০ পিএম
কেয়া স্টুডেস্টস ফোরাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ইফতার
কেয়া স্টুডেস্টস ফোরাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ইফতার ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।
এই সংগঠনটি দীর্ঘ বছর ধরে সামাজিক ও ধর্মীয় কাজে নিজেদের সর্বচ্ছো সহযোগীতার হাত বারিয়ে দিয়েছে। কেয়া স্টুডেস্টস ফোরাম বাংলাদেশ সেন্ট্রাল সংগঠনের সভাপতিঃ এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদকঃ সাঈদ রহমান
সাংগঠনীক সম্পাদকঃ আল-আমিন এর নেতৃত্বে পরিচালিত। সংগঠনটি ৬৪ জেলায় সক্রিয় কমিটি দ্বারা পরিচালিত হয়ে এসেছে।
তার ই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ পূর্ব চান্দ্রা এতিম খানায় ইফতার ও দোয়া মিলাদ মাহফিল এর আয়োজন করেছে চাঁদপুর জেলা কমিটি।
লায়ন্স ক্লাবের সহযোগীতায়- কেয়া স্টুডেস্টস ফোরাম বাংলাদেশ চাঁদপুর জেলা কমিটি এই কার্যক্রমের সকল কিছুর ব্যবস্থা করেন।
জেলা কমিটির সকল সদস্যরা সহ মাদ্রাসার শিক্ষক ও এতিমখানার সকল ছাত্ররা মাহফিলে উপস্থিত ছিলেন।কোরআন খতম,দোয়া শেষে মুনাজাতের মাধ্যমে সংগঠনটির পরিচালক ও সদস্যদের জন্য দোয়া করা হয়। দোয়া করা হয় সকল মুসলমান উম্মাহ্ নাযাতের জন্য।
-প্রেস বিজ্ঞপ্তি

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।