সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তিতে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৫:৩৮ পিএম
শাহরাস্তিতে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম সম্পন্ন
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে করোনার গণটিকার কার্যক্রমের দ্বিতীয় ডোজ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত ২৮ ও ৩০ অক্টোবর শাহরাস্তি উপজেলার দশটি ইউপি ও পৌরসভার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে এ কার্যক্রম সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কার্যক্রম চলাকালীন বিভিন্ন টিকাকেন্দ্রে উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এ কার্যক্রম প্রত্যক্ষ করেন। ওই সময় শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি)  আমজাদ হোসেন, দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তার টিম সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহি অফিসার শিরীন আক্তার এ কার্যক্রমের বিষয়ে  প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সঠিক তত্ত্বাবধান ও  নির্দেশনায় জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নান সহ টিকা কার্যক্রমের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সকলকে  তাঁর টীমকে, সকল ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাবৃন্দকে (মনিটরিং কর্মকর্তা), ইউপি চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্ট ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবকবৃন্দকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, শাহরাস্তি উপজেলায় ১০ টি ইউনিয়নে বরাদ্দকৃত (২য় ডোজ)- ১৫,০০০(পনের হাজার) ডোজ টিকার মধ্যে ১৪,৩০০/ (চৌদ্দ হাজার তিনশত) ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়েছে।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।