সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

খোঁজ মিলছে না চাঁদপুরের মাদ্রাসা ছাত্র রিমনের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ১:৪২ পিএম
খোঁজ মিলছে না চাঁদপুরের মাদ্রাসা ছাত্র রিমনের

নিজস্ব প্রতিনিধি : ১৫ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ মাদ্রাসা ছাত্র কাউসার হোসেন রিমনের। নিখোঁজ ছেলের চিন্তায় তাঁর বাবা ও মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

গত ২৮ অক্টোবর বিকেলে চাঁদপুর শহরের ট্রাক রোডের গাজীবাড়ির ভাড়া বাসা থেকে খেলাধুলা করতে বের হয় রিমন। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন বাবা মারফত আলী।

রিমনের পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ রিমনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সদরে। বাবা মারফত আলী এবং মা রুবি বেগম চাঁদপুরে থাকেন। এদের মধ্যে বাবা দিনমজুর এবং মা গৃহকর্মীর কাজ করেন। চার ভাইবোনের মধ্যে রিমন সবার ছোট। শহরের বঙ্গবন্ধু সড়কের একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে কাউসার হোসেন রিমন (১২)।

ঘটনার দিন দুপুরে মাদ্রাসা থেকে বাসায় ফেরে রিমন। দুপুরের খাবার খেয়ে বিকেলে খেলাধুলার উদ্দেশ্যে বের হয়। তারপর আর ফিরেনি সে।

Model Hospital

রিমনের বড় ভাই হোটেল হুমায়ুন বলেন, আমার ছোটভাইকে কোথাও না পেয়ে বাবা মা এখন পাগলপ্রায়। রিমনের চিন্তায় মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। নিখোঁজের সময় রিমনের পড়নে নীল রঙের পাঞ্জাবি এবং সাদা রঙের পায়জামা ছিল। চার ফুট উচ্চতায় মোটামুটি স্বাস্থ্যের অধিকারী। তার গায়ের রঙ শ্যামলা।

কেউ যদি মাদ্রাসা ছাত্র রিমনের খোঁজ পান, তাহলে মুঠোফোনের ০১৩০৯৩৯৮৬০৯ এই নাম্বারের যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, রিমনের খোঁজে পুলিশ কাজ করছে। রিমনের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে, যাতে দ্রুত তার সন্ধান পাওয়া যায়।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।