শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গজরা ইউনিয়নে নৌকার পক্ষে বিশাল সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৪:২৫ পিএম
মতলব উত্তরে গজরা ইউনিয়নে নৌকার পক্ষে বিশাল সমাবেশ
মতলব উত্তর ব্যুরো : প্রতিক বরাদ্দের পর মতলব উত্তরের গজরা ইউনিয়নে ১৩ নভেম্বর শনিবার বিকেলে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী,শিক্ষা গুরু শহীদ উল্লাহ মাস্টারের সমর্থনে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা ওটার চর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান দর্জি।
প্রধান বক্তা ছিলেন গজরা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ওটার চর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিক্ষা গুরু শহীদ উল্লাহ মাস্টার।
গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ এর সঞ্চালনায় বক্তব্য  রাখেন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধান,ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম,ছেংগারচর সরকারি ডিগ্ৰি কলেজের প্রভাষক মানিক মিয়া,গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এমএ ছাত্তার প্রধান,প্যানেল চেয়ারম্যান-২ শহীদ উল্লাহ প্রধান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সালেহা বেগম,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন খান,গজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন টিটু, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন প্রধান, সাবেক যুগ্ম আহ্বায়ক, বদরপু্র আকবর আলি খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুজ্জামান মীর,যুগ্ম সাধারণ সম্পাদক ডা.প্রভাত চন্দ্র ভৌমিক, আওয়ামী লীগ নেতা জাহিদ হোসেন দেওয়ান,আব্দুল হালিম, জাকির হোসেন প্রধান প্রমুখ।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান সরদার,আব্দুল হক মোল্লা,গিয়াস উদ্দিন মোল্লা, গজরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছারফুল আমিন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুভাষ চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মৃধা,গজরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সুমন বেপারী, ইউনিয়ন যুবলীগের নেতা নজরুল ইসলাম প্রধান, জসিম উদ্দিন প্রধান,শিপন প্রধান, শামীম প্রধান, আলমগীর হোসেন, সবুজ মোল্লা প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital