বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চান্দ্রায় স্বতন্ত্র প্রার্থী রহমান বেপারীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৫:৫০ পিএম
চান্দ্রায় স্বতন্ত্র প্রার্থী রহমান বেপারীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) আবদুর রহমান বেপারীর গণসংযোগে অপর চেয়ারম্যান প্রার্থী খান জাহান আলী কালু পাটওয়ারীর ছেলেদের দলবল নিয়ে একাধিকবার বাধা দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সর্বশেষ আবদুর রহমান বেপারী তার সমর্থকদের নিয়ে বাংলাবাজার থেকে শুরু করে বাখরপুর সুইজগেটের ২শ’ গজ উত্তরে এলাকায় আসলে বর্তমান চেয়ারম্যানের দুই ছেলে গনসংযোগে বাধাদেন।

রহমান বেপারী অভিযোগ করে বলেন, আমি আমার সমর্থকদের নিয়ে ঘটনাস্থল এলাকায় গিয়ে মানুষের সাথে দেখা করেছি এবং লোকজনের নিকট দোয়া চেয়েছি। ঠিক ওই মুহুর্তে বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীর দুই ছেলে আরো কয়েকজন সাথে নিয়ে আমার গাড়ীর গতি রোধ করে এবং অকথ্য ভাষায় কথাবার্তা বলে। তারা আমার গাড়ী আগুন দিয়ে জালিয়ে দেয়ার হুমকি দেয়। বিষয়টি আমি তাৎক্ষনিক চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারীকে জানিয়েছি।

তিনি বলেন, আমাকে নির্বাচন করার জন্য এলাকার লোকজন সমর্থন করেছে। তাদের উৎসাহ পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচনী এলাকায় গনসংযোগ করার অধিকার সবারই আছে। কেউ কাউকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ঠিক হবে না। আমি বিষয়টি লিখিতভাবে থানায় ও নির্বাচন কর্মকর্তার নিকট অভিযোগ করবো।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।