শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

দালাল বাপ-মেয়ের খপ্পরে পড়ে সৌদি আরবে যুবকের মানবেতর জীবন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২, ৪:২৭ পিএম
দালাল বাপ-মেয়ের খপ্পরে পড়ে সৌদি আরবে যুবকের মানবেতর জীবন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গোপালকান্দি গ্রামের গোফরান বেপারীর ছেলে বিল্লাল হোসেন দালালের খপ্পরে পড়ে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে গিয়ে মরুভূমি এলাকায় একটি রুমের মধ্যে বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ খবর পেয়ে তার পরিবারের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।

এ ঘটনায় বিল্লালের পিতা বাদী হয়ে একই গ্রামের মুক্তা বেগম (২৭) ও মুক্তার পিতা আব্দুস ছাত্তার (৫২) এর বিরুদ্ধে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিল্লালকে সৌদি আরব পাঠিয়ে বিবাদী মুক্তা বেগম ভালো ভিসা দিবে এবং ভালো কাজ দিবে বলে তাদেরকে লোভ দেখিয়ে ৪ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে প্রবাসে পাঠায়। সেখানে গিয়ে বিল্লাল কোন কাজ কর্ম পাচ্ছে না। মরুভূমিতে কোন একটি রুমের মধ্যে বন্দি থেকে মানবেতর জীবন যাপন করছেন। ঠিক মত খাওয়া দাওয়া করতে পারছে না।

এ বিষয়টি বাদী গোফরান বিবাদীদেরকে জানালে তারা কোন তোয়াক্কা না করে বেপরোয়া আচরণ করতে থাকে। একাধিকবার আমার ছেলেকে ফেরত পাঠাবে এবং সকল টাকা ফেরত দিবে বললেও তার আর করে না। বেশি কথা বললে বাদীর ছেলেকে কোন চাকুরী দিবে না এবং বাদীর প্রাণনাশের ঘটাবে বলেও হুমকি ধামকি দেয় বিবাদীরা।

Model Hospital

বাদী গোফরান বেপারী বলেন, মুক্তা ও তার পিতা ছাত্তার ভিসার দালাল। তারা প্রায় ৫-৭ বছর যাবৎ ভিসার দালালী করে আসছে। আমাদেরকে বিভিন্নভাবে ফুসলাইয়া টাকা নিয়ে আমার ছেলে বিল্লালকে এসির কাজ দিবে বলে সৌদি আরব পাঠিয়েছে। এখন ওখানে কাজ কর্ম নাই, ঠিক মত খাওয়া দাওয়া নাই। কোন তোয়াক্কা না পেয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। এখন আমার ছেলেকে ফেরতসহ সকল টাকা ফেরত চাই।

অভিযোগ পেয়ে মতলব উত্তর থানার এসআই পলাশ বড়ুয়া দুই পক্ষের সাথে কথা বলেছেন। তিনি বলেন, প্রাথমিক একটি অভিযোগ পেয়েছি। দুই পক্ষের সাথে আবারো কথা বলে সমাধান হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে বিবাদী মুক্তা বেগম মুঠোফোনে বলেন, টাকার বিনিময়ে বিল্লালকে সৌদি আরবে পাঠিয়েছি। ওই দেশে কোম্পানীর কাছে বিল্লাল হেফাজতে আছে। কিছুদিনের মধ্যেই তাকে কাজ দেওয়া হবে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, দারোগা আমাদের দুই পক্ষকে থানায় ডেকেছেন। আশা করি একটা সমাধান হয়ে যাবে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।