শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শান্তিপূর্ণ নির্বাচনের দাবি; ষাটনলে আনারস মার্কার প্রার্থী ফেরদৌস সরকারের নির্বাচনী প্রচারণা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৩:২২ পিএম
শান্তিপূর্ণ নির্বাচনের দাবি; ষাটনলে আনারস মার্কার প্রার্থী ফেরদৌস সরকারের নির্বাচনী প্রচারণা

মতলব উত্তর ব্যুরো : আসন্ন ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস মার্কার প্রার্থী ফেরদৌস সরকার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মিছিল, উঠান বৈঠক’সহ বিভিন্ন ভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

ফেরদৌস সরকার বলেন, আমি আগামী ২৮ নভেম্বর ষাটনল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস মার্কা নিয়ে আমার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। প্রশাসন আমাকে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলবে বলে আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, আমি শান্তিপূর্ণভাবে নির্বাচিত হতে চাই। আমি সবসময়ই জনগণের পাশে থেকেছি এবং জনগণকে সাহায্য সহযোগিতা করেছি। করোকালীন সময়ে গরীব দুঃখী জনসাধারণকে সহযোগিতা করেছি। সবসময় জনগণের মাঝে থাকার জন্যই আমি ষাটনল ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করছি। যদি আমি চেয়ারম্যান হতে পারি, বিনামুল্যে সকল সরকারি সেবা দিয়ে যাব। ষাটনল ইউনিয়নকে একটি আধুনিক ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital