সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রীতির বন্ধনে ষাটনলের ২নং ওয়ার্ডকে উন্নত ও আধুনিক করে গড়ে তুলবো : ফুলচাঁন বর্মন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৩:২৯ পিএম
সম্প্রীতির বন্ধনে ষাটনলের ২নং ওয়ার্ডকে উন্নত ও আধুনিক করে গড়ে তুলবো : ফুলচাঁন বর্মন

মতলব উত্তর ব্যুরো : আসন্ন নির্বাচন সামনে রেখে গণসংযোগ, মিছিল মিটিং চালিয়ে যাচ্ছেন মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের পদপ্রার্থী ফুলচাঁন বর্মন। তার প্রতিক ফুটবল।

তিনি এই সময় জানান এলাকা দুর্নীতিমুক্ত, ওয়ার্ডে গড়ে তোলার লক্ষ্য আগামী ২৮ তারিখে ২নং ওয়ার্ডের একজন সৎ, সুশিক্ষিত, বলিষ্ট স্পষ্টভাষী, যোগ্য ব্যক্তি সম্পন্ন মানুষ হিসেবে মেম্বার পদপ্রার্থী পদে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের পাশে থেকে ২নং ওয়ার্ডের মানুষকে খেদমত করার সুযোগ চাই।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে প্রার্থী ফুলচান বর্মন বলেন, আমাকে যদি আপনারা ভোট দিয়ে পুনরা নির্বাচিত করেন তাহলে এলাকার যে অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো করবো। এই এলাকা থেকে মাদক নির্মূল করে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলবো, জনগণকে সাথে নিয়ে ২নম্বর ওয়ার্ডকে একটি মডেল রূপে প্রতিষ্ঠিত করবো।

তিনি দীর্ঘ ১০ বছর এ ওয়ার্ডের মেম্বার, তিনি সনাতন ধর্মালম্বী। এ ওয়ার্ডের হিন্দ সম্প্রাদায়ের বেশির ভাগই জেলে। তাদের জীবনমান উন্নয়নে তিনি কাজ করছেন। এছাড়াও মুসলমানদের সাথে তিনি সৌহাদ্যপূর্ণ অবস্থান রেখে যাচ্ছেন। সম্প্রীতির বন্ধনে ষাটনলের ২নং ওয়ার্ডকে উন্নত ও আধুনিক করে গড়ে তুলতে তিনি নিরলস কাজ করছেন।

Model Hospital

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।