সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে এক নারীকে কোপালো সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ৩:০৩ পিএম
হাজীগঞ্জে এক নারীকে কোপালো সন্ত্রাসীরা
হাজীগঞ্জ প্রতিনিধি : নাসিমা বেগম( ৪০) নামে এক নারীকে কোপালো সন্ত্রাসীরা। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর( উ:) ইউনিয়নের মৈশামুড়া গ্রামে। আহত ওই নারী মৈশামুড়া গ্রামের কামালের স্ত্রী। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসরা নিয়ে আদালতে  সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেছে ওই নারী। গত ১৪ অক্টোবর এ ঘটনা ঘটে।
নাসিমা জানান, ওই গ্রামের শেখ বাড়ির দুলাল ও  গোলার বাপেগো বাড়ির  আবদুল্লাহ ওইদিন গভীর রাতে আমার বাড়িতে আসে। একপর্যায়ে তারা আমাকে মারধর শুরু করে। আমি চিৎকার দিলে তারা আরো বেপরোয়া হয়ে সাইনিজ কুড়াল দিয়ে কোপায়।
পরে এলাকাবাসীর সহায়তায় আমাকে হাসপাতালে ভর্তি করে।
তিনি জানান, দুলালের সাথে টাকার লেনদেন নিয়ে তর্ক হয়েছে তার সূত্র ধরেই তারা আমাকে মারধর করেছে।
আমি এ ঘটনার বিচার চাই।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, মামলা হয়েছে। তদন্ত কাজ চলছে।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।