সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের ৫৬ তম জন্মদিন পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১২:৫১ পিএম
কচুয়ায় ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের ৫৬ তম জন্মদিন পালিত

মো: রাছেল : কচুয়া উপজেলার কৃতি সন্তান জাপান আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের শুভানুধ্যায়ী ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের ৫৬তম জন্মদিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার বিকালে জসিম উদ্দিন ফোরামের আয়োজনে কচুয়া প্রেসক্লাবের কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কচুয়া প্লেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক , প্রতিষ্ঠাতার সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহসভাপতি মফিজুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহম্মেদ নান্নু, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন পোদ্দার , অর্থ-বিষয়ক সম্পাদক মহসিন, দপ্তর সম্পাদক আবু সাঈদ , ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, সদস্য মো: রাছেল , মেহেদী হাসান সাকিব , সাংবাদিক মাসুম বিল্লাল ,ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের ব্যক্তিগত সহকারি জামাল হোসেন ও আব্দুল হাই ফাউন্ডেশনের ম্যানেজার শাহাদাত হোসেন প্রমুখ। আলোচনা শেষে প্রেসক্লাবের নেতৃবন্দ ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের জন্মদিনের কেক কাটেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুয়া প্রেসক্লাবের সাংবাদিক আফাজ উদ্দিন মানিক। ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের গ্রামের বাড়ি কচুয়া উপজেলার মধুপুর গ্রামের বাড়িতে ও অনুরূপ কর্মসূচি পালিত হয়।

Model Hospital

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।