বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মনিরুজ্জামান’র জন্মদিন পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুন, ২০২২, ৩:৩০ পিএম
শাহরাস্তিতে মনিরুজ্জামান’র জন্মদিন পালিত
শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তি উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শাহরাস্তি অনলাইন প্রেসক্লাব এর বর্তমান সভাপতি মনিরুজ্জামান এর জন্মদিনে শাহরাস্তি অনলাইন প্রেসক্লাব সদস্যদের অংশ গ্রহনে কেক কেটে শুভেচ্ছা জানান জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দূর্বার নিউজ ২৪ ডটকম” এর সম্পাদক রুহুল আমিন তরুণ, শাহরাস্তি অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ রাফিউ হাসান হামজা, দৈনিক ইত্তেফাকের শাহরাস্তির প্রতিনিধি জসিমউদ্দিন, সমাজকর্মী সাইফুল ইসলাম, আলমগীর হোসেন আলম, শাহ আলম প্রমূখ।
বৃহস্পতিবার দিনভর মুঠোফোন, মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসেজে লাল গোলাপ, রজনীগন্ধাসহ নানান ফুলের শুভেচ্ছায় দিনটি কেটেছে তার। এরপর এদিন রাতে ‘তার বাসায়  কেক কাটা হয়। তার শুভাকাঙ্খীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ফুলে ফুলে ভরে ওঠে চারদিক।
এ দিন রাতে কেক কাটা অনুষ্ঠানে তার বন্ধু বান্ধব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্মদিনে শুভেচ্ছা বিনিময় সহ তার দীর্ঘায়ু কামনা করে স্ট্যাটাস প্রদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital