শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় রাগদৈল রেনেসাঁ আইডিয়াল একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুন, ২০২২, ৪:০৫ পিএম
কচুয়ায় রাগদৈল রেনেসাঁ আইডিয়াল একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

মোঃ রাছেল : কচুয়া উপজেলা সাচার ইউনিয়নের রাগদৈল রেনেসাঁ আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে স্কুলের মিলনায়তনে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুব আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেনস্কুলের প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির মধ্যে বক্তব্য প্রদান করেন, চান্দিনা উপজেলার মাতৃভুমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আখতার হোসাইন, সমাজ সেবক ও অধ্যাপক আলা উদ্দিন আখন্দ, রাগদৈল আইএম উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মানিক ভৌমিক।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital