সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল সেন্টারের  সুবিধা তৃনমূলের মানুষ পাচ্ছে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৩:১০ পিএম
ডিজিটাল সেন্টারের  সুবিধা তৃনমূলের মানুষ পাচ্ছে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
সজীব খান : চাঁদপুরে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই সেবা ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন ডিজিটাল বাংলাদেশের সেবা ডিজিটাল সেন্টারে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে এটা সম্ভাব হয়েছে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার উদ্যােগ নিয়েছে। বাংলাদেশের মানুষ আজ ডিজিটাল সেবা পাচ্ছে, ডিজিটাল সেন্টারের  সুবিধা তৃনমূলের মানুষ পাচ্ছে।
তিনি বলেন সাড়ে ৪ হাজারের মত ডিজিটাল সেন্টার রয়েছে, ডিজিটাল সেন্টারের কারনে উদ্যােক্তা সৃষ্টি হয়েছে, তাদের আয় রোজগার হচ্ছে।
নাগরিকদের সেবা বাড়ছে।
তিনি বলেন, উদ্যােক্তা সৃষ্টি মানে সারা জীবন এক স্থানে থাকা নয়, ডিজিটাল সেন্টারে মাধ্যমে কাজ শিখে নিজেকে বিকশিত করতে হবে, আর নিজেকে বিকশিত করতে হলে নতুন কর্মস্থান যেতে হবে। সবার মন মানষিকতা পরিবর্তন করতে হবে, এখানে কাজ শিখে নিজেকে বিকশিত করতে হবে।
ডিজিটাল সেন্টারের মাধ্যমে সরকারের গ্রাম হবে শহড়, তা বাস্তবায়ন হচ্ছে। ডিজিটাল সেন্টারের মাধ্যমে গ্রামে বসে পার্সপোর্টের আবেদনসহ সকল নাগরিক সেবা পাওয়া যাচ্ছে, গ্রামে বসে শহড়ের সকল সুবিধা পাবে, এটাই হচ্ছে গ্রাম হবে শহড়। তৃনমূলের মানুষের সকল সেবায় পাশে থাকছে ডিজিটাল সেন্টার।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে পরিচারনা সহকারী কমিশনার আইসিটি এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন উদ্যােক্তাগন।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।