রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ইএএলজি প্রকল্পের আওতায় হাইমচরে দক্ষিণ ইউনিয়ন পরিষদে গনশুনানী অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১:১৩ পিএম
ইএএলজি প্রকল্পের আওতায় হাইমচরে দক্ষিণ ইউনিয়ন পরিষদে গনশুনানী অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ পর্যায়ে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। গনশুনানীতে বিভিন্ন ওয়ার্ডের সমস্যাবলী নিয়ে উন্মুক্ত আলোচনা করেন ওয়ার্ড প্রতিনিধিগন। উপজেলা কৃষি অফিস, শিক্ষা অফিস, সমাজসেবাসহ অন্যান্য অফিসের প্রতিনিধিদের উপস্থিতিতে জনসাধারণের প্রশ্নের সমাধান দেওয়া হয়।
২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার বিকেলে হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদে এ গনশুনানী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে ও ইউপি সচিব বিল্লাল হোসেন সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা।
তিনি বললেন- জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে ইউনিয়ন ও ওয়ার্ডের সমস্যা খুঁজে খুঁজে তা সমাধান করা। টিউবওয়েল সমস্যা, কাঁচা রাস্তা সমস্যা, প্রতিবন্ধী সমস্যা, কৃষি সমস্যা সহ মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ বন্ধে তারা কার্যকর প্রদক্ষেপ নিবেন। তারা কার্যক্রমে অবহেলা করলে গনশুনানীতে উন্মুক্ত আলোচনার মাধ্যমে উঠে আসে। তাই প্রতি মাসে এ ধরনের গনশুনানী অনুষ্ঠান আয়োজন করা প্রয়োজন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, চাঁদপুর জেলা পরিষদ সাবেক সদস্য এস এম আল মামুন সুমন, জেলা পরিষদ সদস্য প্রার্থী এস এম কবির, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মনির হোসেন, দক্ষিণ ইউনিয়ন সমাজকর্মী মোহাম্মদ হোছাইন প্রমূখ।
ইউপি সদস্য বাবুল মৃধা, আলী আহমেদ দেওয়ান, সোহেল পাটওয়ারী, টেলু পাটওয়ারী, জাকির হোসেন, সিরাজুল ইসলাম মাল, মাহবুবুর রহমান কাজী, মিজান শেখ, মোঃ কাউসার বেপারী, মহিলা সদস্যগনসহ সকল ওয়ার্ডের প্রতিনিধি ও সর্বসাধারণের একাংশ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।