বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতা ও বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মমিন খানের মায়ের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩, ৫:৫৬ পিএম
বিএনপি নেতা ও বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মমিন খানের মায়ের মৃত্যু
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারে বিশিষ্ট ব্যবসায়ী, সেঞ্চুরি টেইলাসের স্বত্বাধিকারী ও আশিকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড (রালদিয়া) বিএনপির সভাপতি ও সমাজসেবক মোঃ মমিন খানের মমতাময়ী মা জাহেদা বেগম গতকাল ৫ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৬টায় ইন্তেকাল করেন।(ইন্না-লিল্লাহ…..রাজিউন)।
তিনি কয়েকদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর মিডল্যান্ড হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস দেগ করেন।
মৃত্যু কালে তার বয়স ছিল ৮০ বছর। মৃত্যু কালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ বহুআত্মীয় স্বজন রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার বাদ জোহর নামাজ শেষে ২৫নং রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে খান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের ইমামতি করেন দারুল উলুম এরশাদিয়া মনোয়ারা মাদ্রাসার সাবেক মোহতামিম মাওঃ মূফতি সেলিম।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সমাজের বিভিন্ন শ্রেনীর পেশার লোকজন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital