শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নতুন বাজারের ব্যবসায়ী রোকন মোল্লার চির বিদায়।লিয়াকত হোসাইন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ১:৩৩ পিএম
নতুন বাজারের ব্যবসায়ী রোকন মোল্লার চির বিদায়।লিয়াকত হোসাইন
মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রোকনুজ্জামান (রোকন মোল্লা) আজ ভোর ৬ টায় তাহার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।
মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নাধীন আমিনপুর গ্রামের সন্তান ও আনন্দবাজার এর বিশিষ্ট ব্যবসায়ী রোকন মোল্লা ভোরে ফজরের নামাজ আদায় করে তার বাড়িতে এসে বিশ্রাম নেন।
হঠাৎ ছোট্ট করে ঘোঙ্গানি দেন এরপর আর তার দেহে নেই প্রাণপাখি। ৫৫ বছর বয়সী একপুত্র ও এককন্যা সন্তানের জনক রোকন মোল্লার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে আজ বেলা বাদ আসর আমিনপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে।
গত তিনদিন যাবৎ প্রেসার জনিত সমস্যা ছিলো রাইসার বাবার। গত পহেলা জানুয়ারী তার মেয়ে রাইসা নিখোঁজ এবং উদ্ধার পরবর্তী সময়ে অনেকটা মেয়েকে নিয়ে অস্থিরতায় ভুগছিলেন।
ওনার মৃত্যু নিয়ে রামদাসপুর নতুন বাজার এর বাজার কমিটির সাধারন সম্পাদক ফখরুল ইসলাম সরকার ও যুগ্ন সাধারন সম্পাদক বাবু সরকার বলেন, আমাদের বাজারের ব্যবসায়ী রোকন মোল্লা  ছিলেন সৎ এবং ভালো মানুষ সবার সাথে মিলে মিশে চলতেন কোনদিন কারো সাথে মন্দ কথা বলেনি আমরাও শুনিনাই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital